ওমরাহতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত 

সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে সেখানকার বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। রোববার রাতে সৌদি আরবের আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়। 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

সৌদি আরবে ওমরাহ হজ পালন শেষে সেখানকার বাসায় ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছে। রোববার রাতে সৌদি আরবের আবহা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার পাঁচমুখি এলাকায়। 

নিহতরা হলেন–মিজানুর রহমান, তাঁর স্ত্রী মেহের আফরোজ সুমি, দেড় বছরের শিশু কন্যা সুবাহ আক্তার ও বড় মেয়ে মোহনা আক্তার, গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী। এছাড়া অপর আরেক কন্যা কন্যা ফাইজা আক্তার গুরুতর আহত।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজনেরা। পরিবারের সবাইকে হারিয়ে মা খুকি বেগম ও বাবা শহিদ উল্যাহ বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। একই অবস্থায় পরিবারের অন্যদের।    

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজন নিহত হয়েছে। ছবি: সংগৃহীতবড় ভাই স্থানীয় টিউরী বাজারের ব্যবসায়ী বাহারুল আলম জানান, ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন থেকে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তার ছোট ভাই মিজানুর রহমান তার স্ত্রী মেহের আফরোজ সুমী, তিন কন্যা মোহনা, ফাইজা ও ছোট মেয়ে সুবাহকে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে যান। সৌদি আরবের সময় রোববার রাত প্রায় ৩টায় পবিত্র হজ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও একজন গুরুতর আহত হন।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেনন, বিষয়টি জানতে পেরেছি। মরদেহ দেশে আনার ব্যপারে সিদ্ধান্ত হলে সার্বিক সহযোগিতা করব।

এ ঘটনায় রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াস। মৃত্যুর মাত্র কয়েকদিন...
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
সংস্কার না করায় দীর্ঘদিন ধরেই বেহাল বরিশাল শহরসহ বিভিন্ন জেলার সড়ক-মহাসড়ক। দুর্ভোগে যাত্রী, পথচারী ও চালকরা। ছোট-বড় গর্ত আর ভাঙ্গা-চোরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি...
কক্সবাজারের রামুতে বিজিবি চেকপোস্ট ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামের এক এপিবিএন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫৪ হাজার ইয়াবা, একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০...
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। বুধবার সকালে ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানে...
অভিযানে সময় ৫৯টি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে। পাশাপাশি অবৈধ চার্জিং পয়েন্টগুলো থেকে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি বাসা থেকে তৌহিদা হোসেন তিশা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা...
স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশন পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। বুধবার সকালে রাজধানীর রাজারবাগে নির্বাচন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর