সীতাকুণ্ডে পার্ক থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটি মারা গেছে

রোববার ঘটনার পর শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুই দফায় শিশুটির শরীরে অস্ত্রোপচার হয়। ভোরে শিশুটি মারা যায়।

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৯:০৫ এএম

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৮ বছরের সেই শিশু জান্নাতুল নাঈম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।

শিশুটির চাচা মোহাম্মদ সুমন বলেন, ‘রোববার ঘটনার পর শিশুটিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুই দফায় শিশুটির শরীরে অস্ত্রোপচার হয়। ভোরে শিশুটি মারা যায়।’

এদিকে, এই ঘটনায় মামলা করেছে শিশুটির মা। তবে এখনও পর্যন্ত কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি বের করতে পারেনি পুলিশ। এই বিষয়ে ক্ষোভ জানিয়েছে শিশুটির পরিবার।

গত ১ মার্চ দুপুরে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকা থেকে শিশুটিকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয় শ্রমিকরা।

রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার কারণ জানা গেছে ঘটনার একদিন পর। প্রশাসনের তদন্তে উঠে এসেছে, বিদ্যালয়ের পাশের ধানক্ষেতে স্প্রে করা এসিমিক্স...
লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। এ ঘটনায় সাকিব নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশের সার্কাস জগতের সোনালী অধ্যায়ের অবসান ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সাইকেল খেলোয়াড় নিমাই দাস। গত ১৬ আগস্ট স্ট্রোকজনিত কারণে দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর ৯৪ বছর...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে শপথ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর