নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:৫১ পিএম

নোয়াখালী সদর উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের একটি অফিস ঘর ও বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে। শনিবার বিকেলে একই বাজারে বিএনপি ও সহযোগী সংগঠন এবং জামায়াতে ইসলামীর ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিকেলে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল শেষে খবর পান পাশের কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত উল্যাহসহ একদল আওয়ামী লীগের সমর্থক ওই ইউনিয়নের পশ্চিম শুল্লাকিয়া গ্রামের দলীয় অফিস ঘরে বসে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। ওই খবর পাওয়ার পর ছাত্রদলের একদল কর্মী ইউপি চেয়ারম্যান শাহদাত উল্যাহর বাড়ির পাশের ওই অফিস ঘরের সামনে যান। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলায় শ্রমিক দলের নেতা মো. হৃদয়ের মাথা ফেটে যায়। একই সময় আহত হন চেয়ারম্যান শাহদাত উল্যাহও। আহত হন দুই পক্ষের আরও সাত-আটজন কর্মী।

পাল্টাপাল্টি হামলা চলাকালে চেয়ারম্যানের দলীয় কর্মীরা হামলা চালিয়ে বিএনপি ও ছাত্রদল কর্মীদের কমপক্ষে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং একটিতে আগুন ধরিয়ে দেন। একই সময় বিএনপি ও ছাত্রদল কর্মীরাও স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয়ে আগুন দেন।

এদিকে শ্রমিক দলের নেতা আহত হওয়াসহ দলীয় কর্মীদের হামলার শিকার হওয়ার খবরে সন্ধ্যায় ওই এলাকায় যান বিএনপি ও ছাত্রদলের আরও কয়েক শ নেতা-কর্মী ও সমর্থক। এ সময় বিএনপির কর্মীরা চেয়ারম্যান শাহদাত উল্যাহর বাড়িঘরে হামলা-ভাঙচুর চালান। পরে সুধারাম থানার পুলিশ এবং নোয়াখালী ক্যাম্প থেকে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

চেয়ারম্যান শাহদাত উল্যাহর ভাই আবির বলেন, বিকেল ৫টার দিকে তাঁর ভাই বাড়ির পাশের দোকানঘর এলাকায় একটি অফিস ঘরে বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে এসে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং মারধর করেন। এরপর এলাকার মানুষ তাঁদের প্রতিরোধে এগিয়ে আসেন এবং ছাত্রদল কর্মীদের কাছ থেকে তাঁর ভাইকে ছিনিয়ে নেন। পরে সন্ধ্যায় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।

অন্যদিকে জেলা ছাত্রদলের সহসভাপতি রাশেদুল ইসলাম সোহাগ বলেন, বিকেলে তাঁরা বাঁধেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। ফেরার পথে খবর পান কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহদাত উল্যাহ এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন তাঁরা ওই এলাকা দিয়ে জেলা শহরে ফেরার পথে চেয়ারম্যানের নেতৃত্বে অতর্কিতে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে শ্রমিক দলের নেতা হৃদয়সহ তাঁদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁরা এ সময় ছাত্রদল কর্মীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘হামলা-ভাঙচুর ও সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। একটি অফিস ঘর, একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

চট্টগ্রামের মীরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল বন্ধ...
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সভা ও মিছিলের ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামির তালিকায় চট্টগ্রাম-২...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এনসিপি কর্মীদের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবদুল গাফফার জিসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বুড়িরচর...
ইরানের জব্দ করা অর্থ আরব দেশগুলোকে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রোববার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র জানিয়েছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত আরব দেশগুলোর...
শততম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা-পাল্টা হামলা। এর ফলে প্রশ্ন উঠেছে যুদ্ধের মূল কলকাঠি নাড়ানো...
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনা-সমালোচনার কেন্দ্রে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ...
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর