দেড় দশকের ফ্যাসিবাদী শাসন মানুষের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার ওপর গুরত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উচ্চ-শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সামাজিক, ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান সরকার প্রধান।



