চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৫৬ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- পূর্ব কন্যারা গ্রামের চেনামতি বড়ুয়া পাড়ার সুজন বড়ুয়ার স্ত্রী এ্যানি বড়ুয়া এবং তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। এই ঘটনায় তাঁদের পাঁচ বছর বয়সী সন্তান আহত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, নিহত এ্যানি বড়ুয়ার স্বামী চট্টগ্রাম শহরে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁর স্ত্রী-দুই সন্তানকে সাথে আনোয়ারায় থাকেন। রাতে তেজস বড়ুয়া নামের তাঁদের বাড়িরই এক আত্মীয় বাড়িতে ঢুকে ধারালো বস্তু দিয়ে কুপিয়ে মেয়ে প্রিয়ন্তী ও এ্যানি বড়ুয়াকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলেই প্রথমে মেয়ে ও পরে মায়ের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় অপরাধীকে খুঁজতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনার সাথের বাইরের কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের মধ্যে টাকা লেনদেন নিয়ে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদেশ ফেরত ভগ্নিপতিকে এগিয়ে আসতে যাওয়ার সময় প্রাণ হারালেন সহোদর দুই ভাই। এ সময় গুরুতর আহত হয়েছে তাদের এক চাচাতো ভাই।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসমাইল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সবুজ নামে এক পথচারী গুরুতর আহত...
কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা হয়েছে।...
শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, খুঁটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেওয়া...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় আইজিপি বেনজীরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। 
বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বয় হীনতাসহ ন্যার্য্য মজুরীর দাবিতে আজ রোববার সকাল থেকে কর্মবিরতি শুরু...
লোডিং...

এলাকার খবর