ফেনীতে এক রাতে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তালবাড়িয়া গ্রাম ও ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন–তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী বিবি কুলসুমা (৩৫) এবং নিজকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে জুবায়ের পারভেজ (৪০)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (ডিএসবি) জানান, কাজল আক্তারের হাত-পা বাঁধা মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে জুবায়ের পারভেজের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত জুবায়ের পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।



