কক্সবাজারে পাহাড়ধসে নারীর প্রাণহানি

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম

কক্সবাজার শহরের কলাতলির ঝড়ঝরি পাড়া এলাকায় পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার  রাতে এ ঘটনা ঘটে।

রোজিনা আক্তার নামের ওই নারী রান্নাঘরে রান্না করছিলেন।  এমন সময় বাড়ির পাশ্ববর্তী পাহাড় থেকে মাটি পড়লে তিনি চাপা পড়েন।

খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টার পর মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মুর্শেদ এসব  তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে জেলার বিভিন্ন স্থানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ এই ঘটনাসহ চলমান দুর্যোগে রোহিঙ্গা ক্যাম্পে ১৩ জন, কক্সবাজার পৌরসভা এলাকায় ৩ জন এবং চকরিয়া উপজেলায় ২ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহবান জানান জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। 

রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।...
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ লাইন বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হায়দার হোসেন (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা হয়। মুমূর্ষু অবস্থায়...
আজ  দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত...
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত এবং তার স্বামী পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার...
রাতভর ভারী বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয় সরণির মতো উঁচু সড়কেও উঠেছে পানি। বিভিন্ন নিচু এলাকায় জমেছে কোমর পানি। এতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী ও কর্মজীবীরা।
ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে তিন দফা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।
আট বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে, নরওয়েকে ২-১ ব্যবধানে হারায় থ্রি লায়ন্স। জোড়া গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। আর্লিং হালান্ডকে এদিন...
লোডিং...

এলাকার খবর