মাদক মামলার আসামিদের স্বাভাবিক জীবনে ফেরাতে ফেনীতে বিশেষ কারাগার 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

মাদক মামলার আসামিদের সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে ফেনী পুরাতন জেলা কারাগারকে বিশেষ কারাগারে রূপ দেওয়া হয়েছে। পাঁচ জেলার তিন শতাধিক বন্দি রয়েছেন। তাদের পুনবার্সনের লক্ষ্যে এই উদ্যোগের কথা জানান কারা কর্মকর্তারা। তবে, বন্দিরা যেন ভেতরে মাদক সেবন ও বেচাকেনা করতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের।

২০২৫ সালের নভেম্বরে ফেনীর পুরাতন জেলা কারাগারকে মাদকাসক্ত বন্দিদের পুনর্বাসন ও সংশোধনাগার হিসেবে রূপ দেয়া হয়। জেলার পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীর মাদক মামলার আসামিদের রাখা হয় এখানে।

বর্তমানে এই সংশোধনাগারে রয়েছেন মাদক মামলার ৩১৬ জন বন্দি। এর মধ্যে সাজা হয়েছে ১৯৪ জনের। বাকিদের মামলা এখনো বিচারাধীন। 

এক বন্দীর স্ত্রী দাবি করেন, নামের ভুলে তার স্বামীকে গ্রেপ্তার করে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে। 

আরেক বন্দীর ভাই বলেন, আমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আগেও একবার দেখা করেছি। আমার ভাই জানিয়েছে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। 

বিশেষায়িত কারাগার প্রতিষ্ঠাকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার সচেতন মানুষ। তবে,অসৎ কর্মকর্তাদের সহায়তায় বন্দিরা যাতে ভেতরে মাদক সেবন বা বেচাকেনার সুযোগ নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্থানীয়দের। 

দুর্নীতি প্রতিরোধ কমিটি, ফেনীর সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন,  মাদক মামলার আসামিদের পৃথক জেলখানায় রাখার যে বিষয়টি– এর ভালো এবং মন্দ দুটি দিকই রয়েছে। এখানে মাদকসেবী, মাদক বিক্রেতা, মাদক কারবারিরা থাকবে। তাদের মধ্যে কৌশলে মাদকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।   

কারা কর্তৃপক্ষ বলছে, বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্য তাদের। বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারিও।

ফেনী কারাগার- ২ এর  জেল সুপার কামরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের সমন্বয়ে এসব বন্দির চিকিৎসা, রিহ্যাবিলিটেশন– এই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আসছি।  

এই বিশেষায়িত কারাগারের প্রায় ৩৫ শতাংশ বন্দি ফেনীর। বাকি ৬৫ শতাংশ আশপাশের অন্যান্য জেলার।

 

মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে উপজেলার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর