বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করছে: রিজভী

বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন রিজভী।

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৩২ পিএম

বর্তমান বিরোধী দলের আচরণ পলাতক শক্তিকে উজ্জীবিত করতে সাহায্য করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘একাত্তরকে ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য বর্তমানে কোনো কোনো রাজনৈতিক দল প্রচেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সঙ্গে যে নামটি অবিচ্ছেদ্যভাবে, অবিচ্ছিন্নভাবে জড়িত– শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে মুছে ফেলার একটা খুব গভীর চক্রান্তের প্রচেষ্টা চলছে।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘কাকে খুশি করতে চাচ্ছেন? পলাতক ফ্যাসিস্টকে খুশি করার জন্যই কি আপনারা এই কাজগুলো করছেন? এই প্রশ্ন তো আজকে জনগণের। এ প্রশ্ন আজকে মানুষের মুখে মুখে।’

এ সময় আরাফাত রহমানের জীবন ইতিহাস ও ক্রীড়াঙ্গনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আরাফাত রহমান কোকোর পৃথিবী থেকে চলে যাওয়া ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুল নেওয়ার খবরটিকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ থাকবে না বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে নির্বাচনের...
ইসলামী ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাঙ্গা–হাঙ্গামা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও  প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর...
ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার প্রত‍্যর্পণের আগে ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ...
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং...
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের দামে সরবরাহ সংকটে বাংলাদেশের প্রবৃদ্ধি ও সামষ্টিক স্থিতিশীলতা ধরে রাখা কঠিন হতে পারে। এমন আশঙ্কা করছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ–...
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগ আনা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই (৫১) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে কর্মরত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর