চট্টগ্রামে বিদ্যালয়ের তালা ভেঙে চুরি

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১০:৪১ পিএম

চট্টগ্রামের পটিয়ায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। 

দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে। 

এ ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। 

তিনি জানান, গত ১৬ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষকরা বিদ্যালয় বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন ১৭ আগস্ট সকাল আনুমানিক ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি মোবাইল ফোনে তাকে জানায় বিদ্যালয়ে চুরি হয়েছে। 

খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, অফিস কক্ষের তালা ও দরজা খোলা এবং ভেতরের একটি আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। চোরেরা অফিস কক্ষ থেকে একটি প্রিন্টার, একটি রাউটার, একটি অনু, একটি পিতলের ঘণ্টাসহ বিভিন্ন মালামাল যায়। এছাড়া আলমারিতে রাখা নগদ প্রায় ২ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। 

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে।

চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক...
পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঠাকুরগাঁও পীরগঞ্জের কলিযুগ পদ্মবিল। এ বিলে ফুটে থাকা রাশি রাশি সাদা পদ্ম যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রূপে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত...
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী...
অবকাঠামো সংকট ও জনবলের অভাবে বগুড়া বিআরটিএ অফিসে গাদাগাদি করে চলছে কার্যক্রম। দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন সেবাপ্রার্থীরা। এতে বাড়ছে ভোগান্তি। ২০১৭ সালে প্রায় ৪ একর জমির ওপর ভবন নির্মাণের নকশা...
পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও নতুন মাত্রা পেয়েছে। খাদ্য নিরাপত্তা এখন আর কেবল উৎপাদনের প্রশ্ন নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য, পুষ্টি, জলবায়ু...
রাজধানীর নিউমার্কেট যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে রাস্তার উপরে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। সোমবার রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে উৎসুক জনতা।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে...
সারাদেশে ৫০ লাখের বেশি, আর শুধু ঢাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা। এতদিন এগুলো বন্ধ করতে গিয়ে চরম আন্দোলন আর বিশৃঙ্খলার মুখে পড়েছে সরকার। কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে লাখ...
লোডিং...

এলাকার খবর