পাল্টে যাচ্ছে প্রচলিত অর্থবছর, কার্যকর ২০২৮ থেকে

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৯:২২ পিএম

প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে ২০২৮ সাল থেকে নতুন অর্থবছর শুরু হবে ১ এপ্রিল থেকে আর শেষ হবে পরের বছরের ৩১ মার্চে। প্রচলিত ব্যবস্থায় অর্থবছর শুরু হয় ১ জুলাই থেকে আর শেষ হয় ৩০ জুনে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এজন্য ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়কে অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত।

এতে আরও বলা হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল বা অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাই-মার্চ) অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন– এসআরবি’ নামে বিশেষায়িত ইউনিট গঠন করছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর...
কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী...
দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসে দেশের স্বাস্থ্য খাতে বেশ কিছু গুরুত্বপূর্ন উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের কাজ শুরু হয়েছে।...
বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও...
রাজধানীর নিউমার্কেট যাওয়ার পথে এলিফ্যান্ট রোডে রাস্তার উপরে কয়েকটি অবিস্ফোরিত ককটেল পড়ে আছে। সোমবার রাতে ককটেলগুলো পড়ে থাকতে দেখে উৎসুক জনতা।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা অংশ নিয়েছেন। প্রতিনিধিদলে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে...
সারাদেশে ৫০ লাখের বেশি, আর শুধু ঢাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ২০ লাখ ব্যাটারিচালিত রিকশা। এতদিন এগুলো বন্ধ করতে গিয়ে চরম আন্দোলন আর বিশৃঙ্খলার মুখে পড়েছে সরকার। কারণ, এর সঙ্গে জড়িয়ে আছে লাখ...
বিখ্যাত অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে ৪ কোটি (৪০ মিলিয়ন) মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এই অঙ্কটি প্রায় ৪৯০ কোটি ৮৯ লাখ টাকা। নিলামে নতুন কোনো গাড়ির...
লোডিং...

এলাকার খবর