নোয়াখালীতে মোটরসাইকেল চুরির হিড়িক

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১১ পিএম

নোয়াখালীতে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া গেলেও চোরদের খুঁজে পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, চুরি ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে।

২৫ আগস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে চুরি হয় একটি মোটরসাইকেল। ১৮ আগস্ট সুধারাম থানার কয়েক গজ দূরত্বে চুরি হয় দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধির মোটরসাইকেল। এছাড়া, ৮ আগস্ট চুরি হয় আরেকটি মোটরসাইকেল। 
 
তিন মাসে জেলা শহরে অন্তত ৩০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সিসিটিভি ক্যামেরায় চোরের চেহারাসহ সবকিছু দেখা গেলেও পরে মোটরসাইকেল বা চোর কোনোটিই মেলেনি। নথিপত্র না থাকায় অনেকেই থানায় অভিযোগ দেননি। যারা অভিযোগ দিয়েছেন তারাও হতাশ।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাছিরুদ্দিন বলেন, ‌‘মোটরসাইকেল চুরির ঘটনায় ৩ মাসে মামলা হয়েছে ৫টি। চুরি ঠেকাতে নজরদারি বাড়ানো এবং পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে।’ 

চুরি রোধে মোটরসাইকেল মালিকদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর