দেশের দুই পুঁজিবাজারই নেতিবাচক অবস্থায় 

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১৬ পিএম

বিদায়ী সপ্তাহে নেতিবাচক অবস্থায় দেশের দুই পুঁজিবাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক কমেছে ১৩০ পয়েন্ট। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জ–ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার কোটি টাকারও বেশি। প্রায় ৮৮ ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–সিএসইতে সপ্তাহ শেষে সূচক ৩২৪ পয়েন্ট কমেছে।

গেল সপ্তাহে ঢাকার শেয়ারবাজারে ৪ দিনের মধ্যে ৩ কার্যদিবসই সূচক কমেছে। এতে পুরো সপ্তাহজুড়েই নেতিবাচক অবস্থায় ছিল ঢাকার শেয়ারবাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক ১৩০ দশমিক চার পয়েন্ট কমেছে। অবস্থান করছে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে। কমেছে অন্য দুটি সূচকও। কমেছে লেনদেন। 

বিদায়ী সপ্তাহে মোট ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন ছিল ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকা। এতে লেনদেন কমেছে ২ হাজার ২৪১ কোটি ৬৯ লাখ টাকা। এসময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৩৩ কোটি টাকার বেশি। 

কমেছে বাজার মূলধন। গত সপ্তাহে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা। শতাংশের হিসেবে যা দশমিক নয় দুই শতাংশ। 

বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিচ্যুয়াল ফান্ডের মধ্যে প্রায় ৮৮ ভাগ শেয়ারের দর কমেছে। ৩৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৩৪২টির। অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজ। সায়হাম টেক্সটাইল দ্বিতীয়। তৃতীয় রানার অটোমোবাইলস।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক। শেয়ার দর বেড়েছে ১১ দশমিক তিন চার শতাংশ। দ্বিতীয় ফাইন ফুডস লিমিটেড। এবং তৃতীয় অবস্থানে রয়েছে এসকয়ার নিট। 

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ৩২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে মোট লেনদেন ৪৬ কোটি ৫২ লাখ টাকা।   

 

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
দেশের বিভিন্ন স্থানে সোলারের ব্যবহার বাড়িয়ে ২০২৭ সালের মধ্যে গ্রিড বিদ্যুতের চাহিদা ২০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর নীতিমালা ও বিনিয়োগের নিশ্চয়তা জরুরি বলে মনে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর