জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ৫ টন চাল পাচারের সময় জব্দ

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

চাঁদপুর সদরে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের প্রায় ৫ টন সরকারি চাল ট্রাকে করে পাচারের সময় জব্দ করেছে প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​প্রশাসন সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বিপণীবাগ মোড় এলাকা থেকে চালভর্তি ট্রাকটি আটক করা হয়।

​অভিযানের বিষয়ে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, 'জেলা প্রশাসক স্যার এবং সদর ইউএনও স্যারের ফোন পেয়ে আমরা জানতে পারি যে, জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চালের একটি চালান চাঁদপুর জেলার বাইরে পাচার করা হচ্ছে। সংবাদ পাওয়ার পরপরই আমরা ট্রেস করা শুরু করি। পরবর্তীতে বিপণীবাগের সামনে এসে ট্রাকটি আটক করতে সমর্থ হই।'

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চালবাহী ট্রাকটি আলীগঞ্জ হয়ে লাকসামের দিকে যাচ্ছিল। আটককৃত ট্রাকটিতে থাকা স্লিপে  ৪ হাজার ৯৩০ (প্রায় ৫ টন) চালের উল্লেখ রয়েছে। বস্তা গণনা শেষে সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। 

এই ঘটনার পেছনে কোনো প্রশাসনিক বা দায়িত্বশীল কর্মকর্তা জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জব্দকৃত চাল তদন্ত কমিটির হেফাজতে থাকবে।

​অন্যদিকে, পাচারের অভিযোগ অস্বীকার করেছেন লক্ষ্মীপুর ইউনিয়নের সচিব মোস্তফা কামাল শামীম। মুঠোফোনে তিনি জানান, তাদের ইউনিয়নের জন্য ১১৩ টন চাল বরাদ্দ ছিল, যার মধ্যে ১০৪ টন চাল ছাড়িয়ে আনা হয়েছে। তবে এখনও কার্ড কিংবা চাল বণ্টন শুরু হয়নি, যা আগামী বুধবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

​পাচারের অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি বলেন, 'ফেসবুক ও নানা মাধ্যমে যে লেখালেখি হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আগে থেকেই চক্রান্ত করা হচ্ছে। আমি কোনো অনিয়মের সাথে জড়িত নই।'

​এদিকে, জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে রয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
কারিগরি শিক্ষাকে আরো কার্যকর ও যুগোপযোগী করতে সরকারের সাথে ইংল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক শিক্ষাবোর্ড লার্নিং রিসোর্স নেটওয়ার্ককে (এলআরএন) একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক...
যাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর