জুয়ার দেনা শোধে নানিকে হত্যার অভিযোগ, নাতি গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

অনলাইন জুয়ায় হেরে দেনা পরিশোধের জন্য ৬৫ বছর বয়সী নানিকে হত্যা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডের পর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের জোড় পুকুরপাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি ভাড়া বাসা থেকে লুৎফুন্নাহার (৬৫) নামের এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্বামীহারা ওই নারী চলতি মাসের ১ তারিখে ফ্ল্যাটটিতে একা বসবাস শুরু করেন।

এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

পুলিশের ভাষ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত করে নিহতের নাতিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি পুলিশকে জানায়, সে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। সম্প্রতি জুয়ায় হেরে তার বড় অঙ্কের দেনা হয়। সেই দেনা পরিশোধের জন্য নানিকে হত্যা করে তাঁর স্বর্ণালংকার লুটের পরিকল্পনা করে সে।

পুলিশের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় কৌশলে নানির বাসায় ঢুকে তার হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে কিশোরটি। পরে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি আংটি, একটি গলার চেইন ও একটি ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, কিশোরের দেওয়া তথ্য অনুযায়ী নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার শৌচাগারের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার বাড়ির একটি আলমারির নিচ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পরে কিশোরকে আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেপ্তার এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। কিশোরদের অপরাধপ্রবণতা ও অনলাইন জুয়ার ভয়াবহতা রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষে পবিত্র কুমার দাস (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সকালে উপজেলার শরিলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিউমার্কেট থানার টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন।  
খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে একটি তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের নারানখাইয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
পিরোজপুরের বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য...
জোহানেসবার্গ টেস্টের পর আবারও হতাশ করল বাংলাদেশ। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম সেশনের খেলা হয়নি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর