ফরিদপুরে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ব্রিজে বিআরটিসি'র একটি খালি ট্রাকের সঙ্গে বিপরীত মুখি একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আব্বাস মল্লিক (৩৭) ওই ইজিবাইকের চালক। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সড়ক দুর্ঘটনা হলে আব্বাস ঘটনাস্থলেই নিহত হয়।   

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহত ইজিবাইক চালক আব্বাস মল্লিক জেলার মধুখালী উপজেলার মধ্য আড়পাড়া গ্রামের সামসেল মল্লিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গড়াই নদীর উপর কামারখালী ব্রিজে একটি ব্যাটারি চালিত ইজি বাইককে বিপরীত দিক হতে আসা  বিআরটিসি'র একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৭৫১৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের  চালক আব্বাস মারা যায়।

সংবাদ পেয়ে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এদিকে ব্রিজের উপর দুর্ঘটনার কারণে সড়কে প্রায় আধাঘণ্টার মত যানবাহন চলাচল  বিঘ্নিত হয়। 

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
ঢাকার ধামরাইয়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।  বৃহস্পতিবার দুপুরের পর কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর