মানিকগঞ্জে পৃথক দুটি হত্যা মামলা ৪ জনের যাবজ্জীবন

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০৪ পিএম

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক দুটি হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় অপরাধ প্রমানিত না হওয়ায় মামলা দুটি থেকে ২ জন খালাস পেয়েছেন। বৃহস্পতিবার  দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।  

সাজাপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকুড়ি এলাকার ব্রজেন্দ্র মন্ডলের ছেলে রঞ্জিত কুমার মন্ডল (৫৫), দৌলতপুর উপজেলার উলাইল এলাকার মৃত সাহেব আলীর ছেলে কফিল উদ্দিন তার ভাই আওলাদ হোসেন এবং একই এলাকার তৈমুদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৭ জুলাই মানিকগঞ্জ পৌরসভার খাগড়াকুড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বরসতী মন্ডলকে (২২) কুপিয়ে হত্যা করেন রঞ্জিত মন্ডল। এ ঘটনায় নিহতের মামা প্রদীপ কুমার মোদক বাদি হয়ে রঞ্জিত মন্ডলকে আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী আব্দুল আউয়াল রঞ্জিত মন্ডল ও আতোয়ার হোসেনকে অভিযুক্ত করে ২০০৮ সালের ১০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রঞ্জিত মন্ডলের বিরুদ্ধে দোষ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ত্রিশ হাজার টাকা অর্দণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আর দোষ প্রমানিত না হওয়ায় এ মামলার অপর আসামি আতোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে,  ২০১০ সালের ২৫শে জানুয়ারী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উলাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে শিশু বিথী আক্তার (৮) কে শ্বাসরোধ করে হত্যা করেন কফিল উদ্দিন, আওলাদ হোসেন ও দেলোয়ার হোসেন। এ মামলায় আদালতে যুক্তিতর্ক শেষে দোষ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আর দোষ প্রমানিত না হওয়ায় এ মামলা থেকে অপর আসামি হেলাল উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়।

এ মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মথুর নাথ সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী (দৌলতপুর) অ্যাডভোকেট আজিজুল হক ও (সদর) অ্যাডভোকেট একেএম কায়সার উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার জেরিকা তাসনিস দিশার (১৯) দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা আত্মসাতের অভিযোগে সাতকানিয়া থানা থেকে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থী সর্বহারা দলের সদস্যদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ...
ইরানে ফের হামলা চালালে এবার আরও দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে-এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সামরিক কর্মকর্তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়ানোর...
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও...
লোডিং...
```html ```

এলাকার খবর