বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করা নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে নিজ কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

গোলাম কিবরিয়া জেলা বাস–মিনিবাস মালিক সমিতির মহাসচিব। তিনি টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই।

নিহত নারীর স্বজন ও পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ভুক্তভোগী নারী ঘুমানোর কথা বলে তার কক্ষের দরজা বন্ধ করেন। এরপর ওই বাসায় এক আত্মীয়ের কাছে থাকা তার ছেলে কান্না শুরু করে। তখন ওই আত্মীয় দরজা ধাক্কা দেন। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বিকেল চারটার দিকে পুলিশ ওই বাড়িতে যায়। তারা কক্ষে ভুক্তভোগী নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু ছালাম মিয়া বলেন, ‘সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকার ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।’

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই নারী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগী।

ভিডিও দেখুন:মামলা দায়েরের পর বড় মনির উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে নিম্ন আদালতে হাজির হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ জুন টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুক্তভোগী নারী পুত্র সন্তানের জন্ম দেন। পরে আদালতের নির্দেশে ওই শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, জন্ম নেওয়া ওই শিশুটির বাবা গোলাম কিবরিয়া নন। পরে আদালত গত ৯ অক্টোবর গোলাম কিবরিয়াকে ১১ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। পরে তিনি মুক্তি লাভ করেন। ধর্ষণের এই মামলাটি টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে।

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়া জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন...
গাইবান্ধায় ধানখেতে আত্মগোপন করেও পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে পারেননি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। আজ ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাইবান্ধার সীমান্তবর্তী এলাকা...
টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে।
ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায়...
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন...
সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন।...
বাংলাদেশের ফটোসাংবাদিক এস এম আল মুজতবা রাসুল ১২তম আন্দ্রে স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতা ২০২৬-এর ‘টপ নিউজ—সিঙ্গেলস’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত এই...
আমেরিকায় ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয় তুলে নিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদকালের অবশিষ্ট দুই বছরের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর