বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা: বাদীর মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক মামলা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ভুক্তভোগীর ভাই জনি মির্জা ও সৌরভ নামের একজনকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার রাতে ভুক্তভোগীর বোন লুনা মির্জা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চত করেছেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম।

ওসি জানান, শনিবার রাতে আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে ভুক্তভোগীর বোন মামলা দায়ের করেন। মামলায় তিনি তাঁর ভাই জনি মির্জা ও সৌরভ নামের একজনকে আসামি করেছেন।

ওসি আরও জানান, মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ রোববার ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় ওই নারী ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করেন। পরে ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন ভুক্তভোগী।

ভিডিও দেখুন:মামলা দায়েরের পর বড় মনির উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান। পরে নিম্ন আদালতে হাজির হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ জুন টাঙ্গাইল শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুক্তভোগী নারী পুত্র সন্তানের জন্ম দেন। পরে আদালতের নির্দেশে ওই শিশুর ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, জন্ম নেওয়া ওই শিশুটির বাবা গোলাম কিবরিয়া নন। পরে আদালত গত ৯ অক্টোবর গোলাম কিবরিয়াকে ১১ জুলাই উচ্চ আদালতের দেওয়া জামিন বহাল রাখেন। পরে তিনি মুক্তি লাভ করেন। ধর্ষণের এই মামলাটি টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিপিআই) তদন্ত করছে।

কুড়িগ্রামে নাগেশ্বরীতে সারের দাবিতে কৃষি কর্মকর্তাকে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কৃষকরা। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার কচাকাটা থানার গাবতলা বাজারে এ ঘটনা ঘটে। 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর মালিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ হয়। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া...
জার্মানি যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে-কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অভ্যর্থনা...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর