রাজবাড়ীতে দুর্গা প্রতিমা ভাঙচুর

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:৫৯ এএম

রাজবাড়ীতে একটি দুর্গাপূজা মণ্ডপের পাঁচটি প্রতিমা ভাঙচুর হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের সজ্জনকান্দা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মন্দির কমিটি ও পুলিশ ।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর কর্মকর্তারা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় কে বা কারা মন্দিরের ভেতর ঢুকে কয়েকটি প্রতিমার মুখের কিছু অংশ ভেঙে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এদিকে সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমা ভাঙচুরের বিষয় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। অনেকেই ঘটনার সঠিক তদন্ত দাবি করে দোষীদের বিচার চান।

মন্দিরের আয়োজকদের একজন কুঞ্জন কান্তি সরকার বলেন, অস্থায়ীভাবে মন্দির তৈরি করে রাজবাড়ী- ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এই পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরের পেছনে বাস মালিক সমিতির কার্যালয়। রাতে মন্দিরে পাহারার ব্যবস্থা ছিল। সকালে পাহারাদার চলে যায়। 

তিনি জানান, বেলা ১১টার দিকে ডেকোরেটার শ্রমিক মন্দিরে সিসি ক্যামেরা লাগানো ও সাজসজ্জার কাজ করতে আসে। সে সময় ডেকোরেশন মিস্ত্রি লোকমান দেখে বিষয়টি তাকে জানালে তিনি প্রতিমার কাছে গিয়ে দেখেন কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে।

সজ্জনকান্দা সার্বজনীন দু্র্গা মণ্ডপের সভাপতি সাধন চন্দ্র দাস বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি সাংবাদিকদের সাথে। 

পুলিশ সুপার বলেন, প্রতিমা ভাঙচুরের খবর মন্দির কমিটির কেউ জানায়নি আমাদের। আমরা আমাদের সোর্সের মাধ্যেম খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছি। প্রতিমা ভাংচুরের বিষয়ে তদন্ত চলছে। সেই সাথে যারা এঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আমরা শহরের প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন করতে মন্দির কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করেছি। কিন্তু এই মন্দিরে আজকে ঘটনা ঘটার পর সিসি ক্যামেরা স্থাপন করেছে।

সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি,পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর উজানচরের চর কর্ণসোনা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর ফরিদপুরে মা ও শিশু কন্যার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের যতীন বৈদ্যের...
সুইজারল্যান্ড-আর্জেন্টিনার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে বিতর্কের অবসান এখনো হয়নি। বিশ্বকাপ শেষ হলেও এবার যেন আগুনে ঘি ঢেলে দিল আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। আর্জেন্টিনার...
আগামী ১২ আগস্ট আকাশে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে বাংলাদেশ থেকে সরাসরি এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ...
দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা...
ক্ষুদে খেলোয়ারদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছো? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম, হেরে গেছি। তবে স্পেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর