জাতীয় তিন দিবস বাতিলের নিন্দা উদীচীর

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ৪ নভেম্বর সংবিধান দিবসকে বাতিলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেছেন, এসব জাতীয় দিবস বাংলাদেশের অভ্যুদয় এবং রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইলফলক। 

গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, কয়েকটি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব দিবস ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার পরিবারের সাথে সম্পর্কিত বলে মন্তব্য করেন সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা। 

এমন চিন্তা সঠিক নয় বলে মনে করে উদীচী। বিবৃতিতে উদীচীর নেতৃবৃন্দ জানান, ৭ মার্চ বাংলাদেশের অভ্যুত্থানের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য দিন। ৬৯– এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় সমগ্র জাতির পক্ষ থেকে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে ভাষণ দেন, মূলত সেই ভাষণেই উদ্বুদ্ধ হয়েই সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পায় জাতি। এ ছাড়া ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মতো ঘটনা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসেই বিরল। ওই হত্যাকাণ্ডে মাধ্যমে দেশকে আবারো পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র ছিল। আর ৪ নভেম্বর সংবিধান দিবস বাতিলও অবিবেচনাপ্রসূত। ১৯৭২ সালের এই দিনই গণপরিষদে সংবিধান গৃহীত হয়, যেখানে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এসব দিবস কোনভাবেই কোন দল বা পরিবারের ব্যক্তিগত দিবস নয়, বরং পুরো জাতির দিবস। 

৭ মার্চ, ১৫ আগস্ট এবং ৪ নভেম্বর– এই তিনটি দিবসই স্বাধীন বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে মনে করে উদীচী। এসব দিবস বাতিল করলে তা প্রকারান্তরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টা বলে প্রতীয়মান হতে পারে। তাই এসব দিবস বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। 

রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো তা কল্পনা করতে বললেন ওই সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ৪ দফা দাবি নিয়ে ভোটারদের সচেতনতার জন্য ভোলায় ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুরে রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের নাটকে রাজাকারের চরিত্র’ নিয়ে হট্টগোল হয়েছে। ওই নাটকে রাজাকারের চরিত্র নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের আপত্তির একপর্যায়ে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর