৪ ডিসেম্বর আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:০৫ পিএম

১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং সাবেক মন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ট্রাইব্যুনালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বিগত জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।

আজ শুনানি শেষে প্রসিকিউটর জি এম এইচ তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, ‘গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সাথে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এ সিদ্ধান্তের পেছনে মূল হোতা ছিলেন আমু।’

তিনি বলেন, ‘এছাড়া, বিগত সরকারের এমপি এডভোকেট কামরুল ইসলাম তার নিজস্ব সংসদীয় আসন থেকে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি বর্ষণ করান এবং এতে আহত ও নিহত হয় অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।’

এর আগে নভেম্বরের ৬ তারিখ ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আমু এবং ১৮ তারিখ উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুলকে। বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন আমু ও কামরুল।

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি প্রতিষ্ঠানটির ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব‍্যবস্থা নেয়নি বলে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর