কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ভেতরে ‘ডাকাত’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল হানা দিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে স্থানীয়রাসহ পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ব্যাংকের শাখাটি ঘিরে রেখেছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা পীযূষ সরকার ইনডিপেনডেন্ট ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাতের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।  

জানা গেছে, দুপুরে জিঞ্জিরার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকে ডাকাত দল প্রবেশ করে। ভেতরে ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে রাখা হয়েছে। 

এদিক, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক মিলিয়ে ১৫ জনের মত ভেতরে জিম্মি থাকতে পারে বলে প্রাথমিকভাবে এ ধারণার কথা জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের ওই শাখার চারপাশ ঘিরে রেখেছে র‍্যাব, পুলিশ ও ডিবি। উদ্ধার অভিযানে র‍্যাব ও পুলিশের সাথে সেনাসদস্যরাও যোগ দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাধারণ জনতা। তারা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছেন। ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছেন। এসময় ডাকাতরা ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার বিএফআইইউ-এর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক...
জয়পুরহাটে যৌতুকের দাবিতে সাবেকুন নাহার নামে এক গৃহবধূর গায়ে গরম পানি বা দাহ্য পদার্থ নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় গত পাঁচ দিন ধরে হাসপাতালে...
নেত্রকোণার পূর্বধলায় বিস্ফোরক দ্রব্য, মোটরসাইকেল পোড়ানো, গুরুতর জখম ও চুরিসহ কয়েকটি ধারায় করা মামলায় জামায়াতের উপজেলা নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দিনব্যাপী সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল সাড়ে আটটায় রাজধানীর...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর