নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণের পর প্রাণনাশের হুমকির অভিযোগ 

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:৩৬ পিএম

নরসিংদীর রায়পুরায় সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননীকে (৪০) ঘরে ঢুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনা জানাজানি হলে স্বামী-স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে অভিযুক্তরা। সোমবার বিকালে ভুক্তভোগী ওই নারী নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ-এর কাছে ঘটনার বর্ণনা দেন বলে জানান, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ। পরে ওই নারী থানায় গেলেও তাৎক্ষণিক থানায় লিখিত অভিযোগ করেননি।

এর আগে, রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ধর্ষণে সহযোগিতাকারীরা ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করাসহ এবং ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। 

ওই গৃহবধূ পুলিশকে জানায়, রোববার রাতে তারাবি নামাজ চলাকালে বৃষ্টির সময় রতন মিয়ার ছেলে রাকিব মিয়া বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। এসময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে। রাকিব ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত রাকিব একজন মাদক কারবারী ও সেবনকারী। সে একাধিক মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

সোমবার বিকালে ভুক্তভোগী নিজেই নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ-এর কাছে  ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি ওই নারী। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।’

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) অভিযানে একই আমদানিকারকের দুটি পৃথক এয়ারওয়ে বিলের (এডব্লিওবি) চালানে বিপুল পরিমাণ ল্যাপটপ,...
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রিশাত জাহান অমি (১৬) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছে। ঢাকা সিটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...
গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে বন্ধু আকাশ সরদারকে ডেকে এনে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বন্ধু মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া...
পাকিস্তানের আকাশ থেকে ভারতের রাফালকে টক্কর দেওয়া সেই বহুল আলোচিত যুদ্ধবিমান এবার কি উড়বে বাংলাদেশের আকাশে? ঠিকই শুনেছেন। তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান জানিয়েছেন, চীন থেকে ৪.৫ জেনারেশনের অত্যাধুনিক...
বাংলাদেশ পুলিশের তিন অতরিক্ত উপপুলিশ কমিশার (এডিসি) ও চার সহকারী কমিশনারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এক প্রজ্ঞাপনে  এসব কর্মকর্তাকে বদলি ও...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ‘কনজারভেশন অব আর্ট: নেসেসিটি চ্যালেঞ্জেস প্রোসপ্রেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার ওসমান জামাল মিলনায়তনে...
দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধানসম্মত নয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেছে সংস্থাটি। এ বিষয়ে...
লোডিং...

এলাকার খবর