পুকুরে গোসল করাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০২ মে ২০২৫, ০৯:৪০ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চরকুশলী গ্রামে এ সংঘর্ষ হয়। আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার চরকুশলী গ্রামের নাসির মোল্লার পুকুর ঘাটে একই গ্রামের প্রতিবেশীরা গোসল করে আসছিল। সম্প্রতি গোসল করার কারণে পুকুরপাড় ও পানি নোংরা করার অভিযোগ দেওয়া হয় গৌর বৈরাগীসহ তাদের বাড়ির মানুষদের ওপর। এই ঘটনাকে কেন্দ্র করে গৌর বৈরাগী ও নাসির মোল্লার কথা কাটাকাটি হয়।

এর জেরে আজ শুক্রবার বিকেলে গৌর বৈরাগীসহ তার লোকজন জমির ধানকেটে বাড়ি ফেরার সময় নাসির মোল্লার লোকজন তাদের ওপর হামলা চালায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরবর্তীতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। 

তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানিয়েছেন, ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
গাজীপুর সাফারি পার্কের কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে নারী দর্শনার্থীসহ চার দর্শনার্থী ও পার্কের দুই কর্মচারীসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় পার্কের আউটসোর্সিং কর্মী মো. ফরহাদকে...
ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ৫টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পুলিশের সহায়তা স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর