আজ নগর ভবন ‘ব্লকেড’ করবেন ইশরাকের সমর্থকেরা

আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:৩৭ এএম

ঢাকা দক্ষিণের নগরভবনের সেবা বন্ধে আজ ব্লকেড কর্মসূচি পালন করবেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে রোববারও বিক্ষোভ করেন তারা। অভিযোগ করেন, কিছু উপদেষ্টার ষড়যন্ত্রের ফলেই শপথ আয়োজন করছে না সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগও দাবি করেন তারা।

এদিকে, আন্দোলনে রোববারও বন্ধ ছিল সিটি করপোরেশনের কার্যক্রম।

ইশরাক হোসনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ২১দিন পেরিয়ে গেলেও শপথ অনুষ্ঠান আয়োজন হয়নি এখনও। এরই প্রতিবাদে চতুর্থ দিনের মতো রোববার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ও ইশরাকের সমর্থকেরা। 

তাদের দাবি পরিকল্পিতভাবেই শপথ অনুষ্ঠান আয়োজনে দেরি করছে সরকার। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে স্লোগানও তোলেন অনেকে। আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব না দেয়াকে চক্রান্ত হিসেবে দেখছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। 

পরে ইশরাক সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি গোলাপশাহ মাজার হয়ে প্রেসক্লাব ঘুরে নগরভবনের সামনে এসে শেষ হয়। এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

চলমান আন্দোলনে স্থবির নগর ভবন। রোববারও প্রধান ফটকে ঝুলছে তালা। নেই কোন কর্মকর্তা-কর্মচারী। 

এর আগে শনিবারও একই দাবিতে নগর ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইশরাকপন্থীরা। মিছিলটি প্রেসক্লাব মোড় ঘুরে সচিবালয়ের সামনে দিয়ে আবার নগর ভবনে ফিরে আসে।

পরে জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, ‘গেজেট প্রকাশ হওয়ার পরও বর্তমান সরকার মানে স্থানীয় সরকার বিভাগ আমাকে শপথ পড়ানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। নির্বাচন কমিশনের উপর এরই মধ্যে সরকার এক ধরনের হস্তক্ষেপ দেওয়া শুরু করেছে। এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হতে পারে কিনা? কোন সন্দেহ নয় স্পষ্টই দেখতে পাচ্ছি।’ 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয়ী ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গেজেট প্রকাশের ২১ দিন পেরিয়ে গেলেও ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো হয়নি।

গোপালগঞ্জের মুকসুদপুরে ঋণের কিস্তি না দিতে পেরে মানসিক চাপে বিষপানে ছেলের মৃত্যুর অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বাবারও মৃত্যু হয়েছে। পরে একই সঙ্গে জানাজা শেষে বাবা-ছেলের দাফন সম্পন্ন...
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ আটক তিনজন এখনো থানায় রয়েছেন। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আজ মঙ্গলবার পুলিশের সিন্ধান্ত...
সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন...
এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেমের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায়...
কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি...
অন্তর্বর্তী সরকারের সময় কর কর্মকতাদের শাস্তির ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ সংগ্রহ ও ভিসার শর্ত লঙ্ঘন না করতে নাগরিকদের নির্দেশ দিয়েছে পাকিস্তান। এসব কর্মকাণ্ডে জড়িত হলে গ্রেপ্তার, আটক ও সৌদি আরব থেকে...
লোডিং...

এলাকার খবর