চাকরিপ্রত্যাশীদের এনটিআরসিএ কার্যালয় ঘেরাও

আপডেট : ২৯ জুন ২০২৫, ০১:২৮ পিএম

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রত্যাশীরা।

আজ রোববার সকালে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই-বাছাই এবং মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের সনদ প্রদানের দাবি দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

রাজধানী ইস্কাটনে এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে ভবনের ওপরে প্রবেশ করতে গেলে কর্মসূচি ছত্র ভঙ্গকরে দেয় পুলিশ।

পরে পরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এনটিআরসিএ কর্তৃপক্ষের সাথে বৈঠক করে। ওই বৈঠকে চাকরিপ্রত্যাশীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত এনটিআরসিএ দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে চাকরি প্রকাশিদের অনুকূলে কোনো সিদ্ধান্ত না আসলে বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে বাদ পড়া চাকরিপ্রত্যাশীরা।

আন্দোলনকারীরা দাবি করেন, ভাইভা পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার পরও অনেকে অনুত্তীর্ণ হয়েছেন। বিশেষ করে বোর্ডভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্য হয়েছে। 

প্রিপেইড মিটার স্থাপন, অতিরিক্ত বিদ্যুৎ বিল বন্ধ ও এরই মধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। পরে নারায়ণগঞ্জ-৫...
এবার জুলাই আন্দোলনের উসকানিমূলক বক্তব্যের অভিযোগে তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাংবাদিক ফারজানা রূপা,...
নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তারর (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ, ইউএনও কক্ষের দরজায় লাথি ও ধাক্কাধাক্কিসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। আজ বুধবার বেলা...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর