কিশোরগঞ্জে পুলিশি বাধায় হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

কিশোরগঞ্জে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক পণ্ড করে দিয়েছে পুলিশ। বৈঠক চলাকালে পুলিশ এসে ‘প্রশাসনের অনুমতি নেই’ জানিয়ে সবাইকে স্থান ত্যাগ করতে বলেন।

সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক ও চায়নিজ হোটেলের ষষ্ঠ তলার সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকটি চলছিল।

‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা, তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে হেযবুত তওহীদ কিশোরগঞ্জ জেলা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। সভার শুরুতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সোহানুর রহমান হিমসেল স্বাগত বক্তব্য রাখেন।

পরে, সভার প্রধান অতিথি ঢাকা বিভাগের সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ বক্তব্য দেওয়ার সময় কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গিয়ে বাধা দেন। জেলা প্রশাসকের অনুমতি নেই অভিযোগ করে তিনি সভাটি বন্ধ রাখতে বলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনার বিষয়টি সরকারের তরফ থেকেই বলা হয়েছে এবং এ নিয়েই গোলটেবিল বৈঠকটি হচ্ছে। এতে প্রশাসনের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।’ 

অন্যান্য জেলায়ও গোলটেবিল বৈঠক হয়েছে উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, ‘সেসব জায়গায় প্রশাসনের অনুমতির প্রয়োজন পড়েনি। কিন্তু অনুমতি না থাকায় অনঢ় অবস্থানে থেকে বৈঠকটি করতে দেননি ওসি।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাপ্পা, ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মো. তসলিম উদ্দিন ও কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান আরফান।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর