প্রতিমা বিসর্জনে মাধ্যমে আজ শেষ হচ্ছে গাজীপুরের ৪৬০টি মণ্ডপের দুর্গোৎসব

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

বিজয়া দশমীর মধ্য দিয়ে এবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। 

আজ বৃহস্পতিবার সকালে মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বিহিত পূজা। এরপর দর্পণ বিসর্জন ও নারীদের সিদূর খেলা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় তূরাগ নদসহ আশপাশের নদী ও জলাশয়ে শোভাযাত্রার মাধ্যমে দেবী দুর্গার বিসর্জন দেবেন পূজারীরা।  

হিন্দুশাস্ত্র মতে, এদিন দেবী দুর্গা মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন আগত পূজারীরা।  

এবার গাজীপুর মহানগরে ১২১টি পূজা মণ্ডপসহ জেলায় ৪৬০টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হয়েছে। পূজার নিরাপত্তায় মণ্ডপে মণ্ডপে কাজ করছে পুলিশ, আনসার, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তৎপরতা দেখা গেছে।

গাজীপুরে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় পূজা মণ্ডপ পরিদর্শন করে কুশল বিনিময় করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। 

এ সময় ছাইয়্যেদুল আলম বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বের কারিশমার কারণে বিএনপি নেতা-কর্মীরা অনেক সজাগ থেকে পূজামণ্ডপ পাহারায় ছিল। কোনো দুস্কৃতিকারীদের অপ্রীতিকর ঘটনা প্রতিহতে তারা নিরলসভাবে কাজ করেছেন। ফলে সারা দেশে কোথাও পূজামণ্ডপে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আবারও ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে তাদের ভারতেই ফিরে যেতে হয়েছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল জলিলের (৭০) নামের এক ব্যক্তির মৃত্যুর পর দাফনের এক ঘণ্টার ব্যবধানে তাঁর স্ত্রী আমিনা বেগমও (৬০) মারা যান। গতকাল মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর