এমপিওভুক্ত শিক্ষকদের লংমার্চ স্থগিত, পাঠদান বন্ধের ঘোষণা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। এর পরিবর্তে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ‘রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে। শুক্রবার দুপুর দুইটা থেকে পালিত হবে অনশন কর্মসূচি। এর আগে সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নেওয়া হবে।’

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষকেরা।

বুধবারও সকাল থেকে তাদের আন্দোলন শুরু হয়। শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে যান।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫, ১০, ১৫ এবং সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণের কথা বলা হয়। গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তারা।

দাবির বিষয়ে বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও বসেছিলেন শিক্ষক নেতারা। তবে বৈঠক শেষে তারা জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি।

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
নারায়ণগঞ্জ ফতুল্লার হাজীগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বাড়িঘর ভাঙচুর ও ককটেল বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। 
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর