জকসু নির্বাচনের ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা, এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনের ৩৯ কেন্দ্রের মধ্যে ২৩টির ফল প্রকাশ হয়েছে। ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে।

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পর দেখা যায়, শীর্ষ তিন পদেই এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। 

আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে সবশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ভিপি পদে ২ হাজার ৮১৯ ভোট নিয়ে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের মো. রিয়াজুল ইসলাম। ২ হাজার ৬৯১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের এ কে এম রাকিব। 

এ ছাড়া জিএস পদে ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলীম আরিফ। তিনি ২ হাজার ৯৮২ ভোট পেয়েছেন। ১ হাজার ২৫১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। এজিএস পদে ২ হাজার ৬৪৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্রশিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০। 

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরে এই প্রথম জকসু নির্বাচন হচ্ছে। এর আগে জগন্নাথ কলেজ থাকাকালীন ১৯৮৭ সালে অনুষ্ঠিত হয়েছিল কলেজ ছাত্র সংসদ নির্বাচন।

রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অন্তত ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার বেলা ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় তাদের...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
লোডিং...

এলাকার খবর