রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই মরদেহটি উদ্ধার করে। 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ এএম

রাজধানীর গেন্ডারিয়ার ভাট্টিখানা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই মরদেহটি উদ্ধার করে।

নিহত আকাশ সরকার (২৭) বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ভাট্টিখানার ওই মেসে ভাড়া থেকে লেখাপড়া করতেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। 

একই মেসে থাকা ইশতিয়াক বলেন, আমি পরীক্ষার পড়া পড়ছিলাম। এ সময় আকাশ ভাইয়ের বান্ধবী আমাকে ফোন দিয়ে আকাশ ভাইয়ের দরজা ধাক্কা দিতে বলে। আমি রুমের দরজা ধাক্কা দেওয়ার এক পর্যায়ে দরজা খুলে যায়। এ সময় আকাশ ভাইকে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি পুলিশকে জানাই।

গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আমরা সাড়ে ৯টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি আত্মহত্যার ঘটনা।

তিনি বলেন, তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল (মিটফোর্ড) কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর বংশাল থানাধীন চানখারপুল কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক...
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।...
‎‎গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় রাব্বি (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ক্লাসে অংশ নিতে আসা কর্মীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি...
রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর শাকিল নামে একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
লোডিং...

এলাকার খবর