নরসিংদীতে জেল পলাতক আসামিকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামের জেল পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

নরসিংদীর রায়পুরায় অপু আহমেদ (৪৫) নামের জেল পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে উপজেলার মরজাল এলাকার কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি স-মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অপু মরজাল ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানান, মঙ্গলবার সকালে একটি স'মিলের পাশে রক্তাক্ত অবস্থা মরদেটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল রাতের কোনো এক সময় তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন এসে মরদেহটির পরিচয় শনাক্ত করে। তিনি নরসিংদী কারাগারে হামলার সময় পালিয়ে যান। হত্যার আগে লুকিয়ে বাড়িতে আসা-যাওয়া করতেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে অপুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি অভ্যুত্থানের সময় ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনার তিন মাস পার হলেও খুনের কারণ এখনো ধোঁয়াশা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গত ২৫ জুন এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত...
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে দুই সোনা ব্যবসায়ীকে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে রাতের বেলা থানায় হাজির হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী হাজীগঞ্জ থানায় উপস্থিত হলে বিষয়টি নিয়ে...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর লক্ষণীয় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর