শরীয়তপুরে নির্বাচন: চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে শরীয়তপুরের চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে উৎসবমুখর শরীয়তপুর। তবে উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এবং যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় শরীয়তপুর-১ ও ২ আসনের তিনটি ইউনিয়নের ভোটারেরা। পুলিশ জানিয়েছে, চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী।

শরীয়তপুরের তিনটি নির্বাচনী এলাকার মধ্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) ও ২ (নড়িয়া-সখিপুর) আসনের তিনটি ইউনিয়ন পদ্মা নদীবেষ্টিত। মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন এই চরাঞ্চল। এ দুটি সংসদীয় আসনে মোট ভোটার ৮ লাখ ১০ হাজার ৫০১ জন। যার মধ্যে ৩ লাখ ৮৭ হাজার ১১০ জন নারী। এখানকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা।

উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছাতে পারে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। আগের নির্বাচনগুলোতে বিশৃঙ্খলার নজির থাকায় এবারও নিরাপত্তা নিয়ে শঙ্কায় তাঁরা। বলছেন, ভোট ঘিরে চরাঞ্চলের মানুষের নিরাপত্তা প্রচন্ড ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া এ এলাকায় কেন্দ্রগুলোও অনেক দূরে। ভোট দিতে অনেক দূরে যেতে হয়। সেই ব্যাপারেও দৃষ্টিপাত জরুরি।

তবে পুলিশ বলছে, চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তায় প্রস্তুত যৌথবাহিনী।

শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন বলেন, ‘নিরাপত্তা জোরদারে পুলিশের অতিরিক্ত টহল চলমান রয়েছে। নিরাপত্তা রক্ষায় আমরা সবাই একসঙ্গে কাজ করছি।’

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে খুলনায় রাতের বেলা পুলিশ সদস্যদের একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। বিশেষ অভিযানসহ অন্যান্য...
খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনকারী কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি কোরআন শিক্ষা ও চর্চায় মানুষকে আরও উৎসাহিত করতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত কারা...
বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়াতে জার্মানির বার্লিনে অবস্থিত শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন...
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর