গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে দুই আনসারসহ আহত ৩

গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য এবং ভোটারের সঙ্গে আসা এক শিশু আহত হয়েছে।

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরী সহ তিন জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন–ব্যাটেলিয়ন আনসার সদস্য ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বামনদি গ্রামের আ. খালেক মোল্লার ছেলে মো. জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) ও শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। এর মধ্যে আমেনা খানমের বাম পায়ে এবং আনসার সদস্যদের চোখের উপরে হালকা জখম হয়। 

ঘটনার খবর শুনার সাথে গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ মোবাইলকোর্ট টিমের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। 

আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, ‘হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোয়া সৃষ্টি হয়। মনে হলো দূর থেকে কেউ ককটেল জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরীর মেয়ের বামপায়ে ও দুইজন আনসার সদস্যের চোখের উপরে কিছু একটা লেগে জখম হয়েছে। মূলত ভোটার যাতে কেন্দ্রে না আসে, ভীতি সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।’ 

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে উপর একটি একটি কেকটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও একটি কিশোরী মেয়ে সামান্য আহত হয়েছেন। তবে, ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।’

এর আগে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ পৌর এলাকার নিলারমাঠ শহীদ মাহাবুব প্রাধমিক বিদ্যালয়, শহরের বিনাপানি স্কুল, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর হাই স্কুল, মাঝিগাতী হাই স্কুল এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়সহ অন্তত ১০টি ভোটকেন্দ্রে ও এর আশেপাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এসব ঘটনায় গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর টিম গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী পূর্বপাড়া এলাকা থেকে খালেদ মোল্লার ছেলে জিসান মোল্লাকে (২৪) আটক করে পুরিশে সোপর্দ করেছে।

অন্যদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপালেগঞ্জে ৩৯৭টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে, সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। 

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া, গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটাডলিয়ান অফিস কম্পাউন্ডে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে, ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে এবং গত বছরের ১২ ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো কুল কিনারা পাননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর