ঢামেকে চিকিৎসা নিতে এসে শহীদ মিনার এলাকায় ছুরিকাঘাতে আহত নারী 

ঢাকার শহীদ মিনার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাজমা বেগম নামে এক নারী আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাজমা বেগম (৩৬) নামের এক নারী আহত হয়েছেন। আজ সোমবার সকালে মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আহত নারীর মেয়ে ফারজানা আক্তার বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় থাকি। আমার শরীর অসুস্থ থাকায় মায়ের সাথে সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলাম। এ সময় শহীদ মিনার এলাকায় এক ছিনতাইকারী আমার মায়ের ব্যাগ ধরে টানাহেঁচড়া করছিল। মা এ সময় ব্যাগ না দিলে ওই ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে আমার মায়ের চোখের ওপরে আঘাত করলে মা গুরুতর আহত হন। পরে আমি আমার ব্যাগ দিয়ে ছিনতাইকারীকে আঘাত করলে সে পালিয়ে যায়। এ সময় আশপাশে লোকজন দাঁড়িয়ে থাকলেও কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। পরে আমার মাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।’ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালের দিকে আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা আহতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি ছিনতাইকারীর ছুরিকাঘাতে এ ঘটনাটি ঘটেছে। আমরা বিষয়টি শাহবাগ থানার পুলিশকে অবহিত করেছি।’

ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
সম্প্রতি নরসিংদীর মাধবদী থানার পাইকারদী এলাকায় পারিবারিক বিরোধের জেরে পা মুচড়ে তিন মাস বয়সী এক শিশুর ওপর  নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শিশুর মায়ের গোপনে রাখা মোবাইল ফোনে ধারন...
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর