ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত সরকারের ব্যর্থতায় দেশের স্বাস্থ্য খাত পিছিয়েছে। হাম ও রুবেলার প্রাদুর্ভাব রোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আন্তর্জাতিক সহযোগিতায় কার্যক্রম এগিয়ে চলছে।

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৯ এএম

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এলাকার জিন্দাপার্কে সারা দেশে হাম ও রুবেলার টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। তারেক রহমানের বিচক্ষণতায় ও তাঁর নির্দেশনায় এ সরকার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না। নিজেদেরও সচেতন হতে হবে। শিশুদেরকে মায়ের দুধ পান করাতে হবে। এতে করে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এ সময় মন্ত্রী সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুরোধে আগামী বাজেটে ৫০ শয্যাবিশিষ্ট রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সসদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব কমিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলায় এবার সাতটি স্থায়ী কেন্দ্রে ও অস্থায়ী ১০৫৬টি কেন্দ্রে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পুরো জেলায় ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ শিশুকে এ টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন ছাড়া পুরো জেলা জুড়ে ২ লাখ ৫৯ হাজার ৪৩৫ জন।

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
সরকারি হাসপাতালে ঢুকে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন বেসরকারি ডায়াগনস্টিকের কর্মীরা। রাজধানীর মুগদা হাসপাতালের চিত্র এমনই। পরীক্ষার রিপোর্টও হাসপাতালেই দিয়ে যাওয়া হয়। অথচ এসব পরীক্ষা মুগদা...
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
লোডিং...

এলাকার খবর