মায়ের মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মেয়েরও

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:৫২ পিএম

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেশমা বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী। 

রোববার ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি প্রাইভেট কার মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের সীমানা প্রাচীরে সজোরে আঘাত করে। এতে গাড়ির তিন যাত্রী আহত হয়।  খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেশমা বেগমকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‌'নিহত রেশমা বেগম তার মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরায় যাচ্ছিলেন। সঙ্গে তার স্বামী ও ৫ বছর বয়সী একটি মেয়ে ছিল। তারা আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।'

দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। নিশ্চিত দুর্ঘটনার প্রমাণ থাকায় ও তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ‌টির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়‌টি প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ১১ বাংলাদেশি নাগরিকের ভাগ্য এখনও অনিশ্চয়তায়। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও পতাকা বৈঠকের পরেও...
দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির...
নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুতায়িত হয়ে তাইবা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দিয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
সহজ ও নিরাপদ যোগাযোগ হিসেবে রেলওয়ে জনপ্রিয় হলেও নাটোরে চিত্রটি ভিন্ন। অরক্ষিত রেলগেট, রেললাইনের ত্রুটি এবং নিয়মিত তদারকির অভাবে এই জেলাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি রেলের...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নির্ধারিত সময় রোববার...
আইনি প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ মাস পর ৯১ বাংলাদেশি জেলেকে মুক্তি দিল ভারত। শনিবার চারটি ট্রলারসহ বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর