দিনাজপুরে ট্রান্সফরমার চুরির হিড়িক, অভিযোগ দিয়েও মিলছে না সমাধান

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:৩৪ পিএম

দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির কাজে জড়িত। 

দিনাজপুরের ১৩টি উপজেলায় গেল ১ বছরে চুরি হয়েছে ৪০০ ট্রান্সফরমার। এমনকি একই গ্রাহকের ট্রান্সফরমার চুরি হয়েছে কয়েকবার। 

বার বার চুরির কারণে ব্যাহত হচ্ছে সেচ ও ব্যবসা-বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, দুই ধরনের ট্রান্সফরমারের মধ্যে চুরি হচ্ছে শুধু বাণিজ্যিকগুলো। এতে পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন জড়িত বলে দাবি তাদের। 

চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা সভায় আলোচনা কিংবা পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার অভিযোগ দিয়েও সুফল মেলেনি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। 

দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশিদ বলেন, ‘ট্রান্সফরমার চুরির ফলে গভীর-অগভীর নলকূপ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা হয়রানি এবং আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যহত হচ্ছে সেচ এবং ব্যবসা বাণিজ্য। কর্তৃপক্ষকে বারবার অভিযোগ দিয়ে এবং আইনশৃঙ্খলা সভায় আলোচনা করেও কোনো সুফল মেলেনি।’ 

তবে এসব ঘটনায় পল্লী বিদ্যুতের কেউ জড়িত নয় দাবি করে কর্মকর্তা জানান, চুরি ঠেকাতে পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। 

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মো. সাদেকুর রহমান বলেন, ‘চুরির ঘটনায় কেউ পল্লী বিদ্যুৎ সমিতির সাথে জড়িত নয়। ট্রান্সফরমার চুরি রোধে গ্রাহকদের উদ্ধুদ্ধ করার পাশাপাশি পুলিশের সহযোগিতা নেওয়া হচ্ছে। কোনো গ্রাহকের ট্রান্সফরমা চুরি হলে প্রথম চুরির ক্ষেত্রে ট্রান্সফরমারের অর্ধেক মূল্য নেওয়া হয়।’

চোর-চক্রকে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি ভুক্তভোগীদের।

মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে হামলার অভিযোগে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে সকাল থেকে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটার শঙ্কা বেড়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে এক শতাংশের কাছাকাছি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘বিগত ১৮ বছরে আমি চাইলে অনেক সুযোগ–সুবিধা নিতে পারতাম। কিন্তু কোনো লোভ–লালসায় পা দিইনি।’
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা। গ্যাস দেয়া যাবে না কাভার্ড ভ্যানেও। অথচ গাজীপুর-ময়মনসিংহ রুটের বেশিরভাগ সিএনজি স্টেশন সরকারি নির্দেশ মানছে না। বন্ধ রাখার সময়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর