বিএসএফের সীমান্তে পুশইন

দুদিন ধরে খোলা আকাশের নিচে দিন কাটছে ১১ জনের

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:০৩ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ১১ বাংলাদেশি নাগরিকের ভাগ্য এখনও অনিশ্চয়তায়। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও পতাকা বৈঠকের পরেও কোনো সমাধান মেলেনি। ফলে সীমান্ত এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

রোববার বিকেল পর্যন্ত প্রায় ৪০ ঘণ্টা পার হলেও দুই দফা পতাকা বৈঠকের পরও কোনো সমাধান না হওয়ায় সীমান্ত এলাকায় উত্তেজনা, উদ্বেগ ও মানবিক সংকট আরও গভীর হচ্ছে।

জানা গেছে, শনিবার ভোর রডতে নারী, পুরুষ ও শিশুসহ ১১ জনকে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক ভাবে ওই পুশইন প্রতিহত করলে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখার কাছে অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।

পুশইনের শিকারদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু। তাদের মধ্যে একজন নারী ৯ মাসের অন্তঃসত্ত্বা এবং একজন শিশু প্রতিবন্ধী। প্রচণ্ড রোদ, বৃষ্টি ও অনিশ্চয়তার মধ্যে দিন-রাত কাটাতে হচ্ছে তাদের। খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে পরিস্থিতি ক্রমশই সংকটা পণ্য ও উত্তপ্ত হয়ে উঠেছে। 

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রোজিনা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানায়, বাবা-মায়ের সঙ্গে ভারতের কলকাতায় বসবাস করছিলাম। ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করার পর প্রায় ১২ দিন বিভিন্ন সীমান্ত এলাকায় ঘোরানোর পর শেষ পর্যন্ত ঠাকুরগাঁও সীমান্তে এনে ছেড়ে দেয়। দ্রুত নিজের বাড়িতে ফিরতে চাইলেও এখন সে অনিশ্চয়তার মধ্যে দিন গুনছে।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তের জমির আইলে বসে থাকা নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থা অত্যন্ত করুণ। মানবিক কারণে আশপাশের গ্রামবাসীরা শুকনো খাবার ও পানি পৌঁছে দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দীর্ঘ সময় ধরে আটকে থাকায় শিশুদের মধ্যে আতঙ্ক ও অসুস্থতার লক্ষণও দেখা দিয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, আন্তর্জাতিক নিয়মনীতি ও মানবাধিকারের তোয়াক্কা না করেই বিএসএফ বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তারা দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে অবৈধ পুশইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। আইন ও নীতিমালা অনুযায়ী যথাযথ প্রমাণসহ বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হলে আমরা গ্রহণ করব। তবে কোনো ধরনের অবৈধ পুশইন গ্রহণ করা হবে না।’

এদিকে, প্রায় ৪০ ঘণ্টা ধরে শূন্যরেখায় আটকে থাকা নারী, শিশু ও অসহায় মানুষের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বলছেন, বিষয়টি শুধু সীমান্ত নিরাপত্তার নয়, এটি এখন একটি মানবিক সংকটে রূপ নিয়েছে। দ্রুত কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে তাদের নিরাপদ সমাধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

নাটোরের বড়াইগ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ও আজ রোববার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।...
সহজ ও নিরাপদ যোগাযোগ হিসেবে রেলওয়ে জনপ্রিয় হলেও নাটোরে চিত্রটি ভিন্ন। অরক্ষিত রেলগেট, রেললাইনের ত্রুটি এবং নিয়মিত তদারকির অভাবে এই জেলাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি রেলের...
দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির...
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেশমা বেগম সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।  রোববার ভোর ৬টার দিকে...
দেশে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎ উৎপাদন খাত জীবাশ্ম জ্বালানির তুলনায় চরম বৈষম্য ও তীব্র করচাপে রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।...
নানা বিতর্ক ও সমালোচনা সত্ত্বেও আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আবারো দায়মুক্তি দিয়ে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ আসতে যাচ্ছে। সরকারের উচ্চমহলে বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২০ জন। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণে ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩টা হায়েস মাইক্রোবাস ও দুটি...
লোডিং...

এলাকার খবর