শোকজের জবাব

আরও সময় চায় আদ-দ্বীন, রোববারই জবাব চায় স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৪:১৭ পিএম

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কেন লাইসেন্স বাতিল হবে না—স্বাস্থ্য অধিদপ্তরকে সেই জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা অর্থাৎ আগামী ৯ জুন পর্যন্ত সময় চেয়েছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নির্ধারিত সময় রোববার বিকেল পাঁচটার মধ্যে জবাব পাওয়া না গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজকের মধ্যেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৩ জুন কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জবাবের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা শেষ হচ্ছে রোববার। এর পরিপ্রেক্ষিতে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আবেদনের একটি চিঠি পেয়েছেন তাঁরা। তবে কারণ দর্শানোর নোটিশের জবাব নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ‘তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, আমরা অপেক্ষায় আছি। নির্দিষ্ট সময়ে জবাব পাওয়া না গেলে ব্যবস্থা নেওয়া হবে, যা গণমাধ্যমকর্মীদের জানানো হবে আজকেই।’

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা...
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর ঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। তিনি জানান, চিকিৎসাজনিত কোনো...
প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন...
এলজিআরডির ২০০ অব্যবহৃত ভবন হাসপাতাল ও মাতৃসদন ক্লিনিকে রূপান্তরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবা বাড়াতে নেওয়া হচ্ছে বড় উদ্যোগ।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ১১ বাংলাদেশি নাগরিকের ভাগ্য এখনও অনিশ্চয়তায়। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও পতাকা বৈঠকের পরেও...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয়।
সহজ ও নিরাপদ যোগাযোগ হিসেবে রেলওয়ে জনপ্রিয় হলেও নাটোরে চিত্রটি ভিন্ন। অরক্ষিত রেলগেট, রেললাইনের ত্রুটি এবং নিয়মিত তদারকির অভাবে এই জেলাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি রেলের...
দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর