ডেসটিনির এমডি রফিকুল আমীনকে দুদকে জিজ্ঞাসাবাদ  

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:১৭ পিএম

অবৈধ সম্পদের খোঁজে ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুর্নীতির মামলায় ১২ বছর কারাভোগ করে মুক্ত, রফিকুল আমীন দুদকের জাল থেকে এখনো বের হতে পারছেন না। প্রায় দেড় দশক আগে শুরু হওয়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এখনো অনুসন্ধান করছে সংস্থাটি। 

দুর্নীতির মামলায় ১২ বছর জেল খেটে ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পান ডেসটিনির এমডি রফিকুল আমীন। গ্রাহকের সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় তার কারাদণ্ড হয়েছিল। 

ডেসটিনি ২০০০ লিমিটেডের বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিং প্রকল্পের নামে ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থ আত্মসাতের অভিযোগে ৩টি মামলা করেছিল দুদক। 

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন সাহেবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে অনুসন্ধানকারী কর্মকর্তা তাকে বক্তব্য নেওয়ার জন্য ডেকেছিলেন। উনি এসেছিলেন। অনুসন্ধানকারী কর্মকর্তা তার সাথে কথা বলেছেন। 

এবার অবৈধ সম্পদের মামলা রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ২০১২ সালে সম্পদ বিবরণী দাখিল না করায় মামলাটি করেছিল দুদক। সেই মামলার অনুসন্ধানে ডেসটিনির অন্য দুই পরিচালক গোফরানুল ও তৈয়বুরকেও তলব করা হয়। 

দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম আরও বলেন, ডেসটিনি ২০০০ লিমিটেডের আরও দুজন পরিচালককে ডাকা হয়েছিল। জ্ঞাত আয় বহির্ভূত আয়ের অভিযোগে তদন্ত চলমান থাকার কারণেই ডাকা হয়।  গতকাল সাবেক পরিচালক গোফরানুল হককে ডাকা হয়েছিল। আজকে ডাকা হয়েছিল তৈবুর রহমানকে।  

এদিকে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসস-এর সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও দুদকে হাজির হননি তিনি। 

পঞ্চগড়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, সরকার উৎখাত ও নাশকতা চেষ্টার মামলায় পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তার স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীসহ...
রংপুরে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার আলোচিত মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে হত্যাচেষ্টা মামলায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আলোচিত এ মামলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের...
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলার বিষয়ে বিব্রত হয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সামাজিক মাধ্যমে তাঁকে...
পাবনার ঈশ্বরদীতে বাস ও অটোভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে ভ‍্যানের চালকের মৃত‍্যু হয়েছে। সোমবার সন্ধ‍্যা সাড়ে ৭টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের শেখপাড়া ডুমুরতলা এলাকায় এই দুর্ঘটনা হয়। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয়...
এটি দীপ্ত প্লেতে প্রচার হতে যাওয়া বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা। যেখানে পারিবারিক আবেগ আর ফ্যান্টাসির মিশেলে কাহিনি এগিয়ে যায় ছোট্ট মেয়ে সু বাওকে কেন্দ্র করে। জন্মের পর থেকেই পারিবারিক...
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল, হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ১১ সদস্য আটক হয়েছেন। রোগী হয়রানি ও কমিশনভিত্তিক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চলবে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর