রাজধানীতে গড়ে দিনে একটি খুনের মামলা, পেশাদার ১১৭ চক্র সক্রিয়

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:১৩ এএম

গত ২১ মাসে রাজধানীতে গড়ে প্রতিদিন একটি করে খুনের মামলা হয়েছে। আর মাসে গড়ে ডাকাতি ও ছিনতাই মামলা ৩৬টি। পুলিশের তথ্য বলছে, রাজধানীতে শতাধিক পেশাদার অপরাধী চক্রের দৌরাত্ম্য। তবে, তাদের নিয়ন্ত্রণে পুলিশের জোরালো ভূমিকা দৃশ্যমান না হওয়ায় উঠেছে প্রশ্ন।

বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা ও জবাবদিহির আওতায় না আনলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে পরিস্থিতি।

গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ঢাকার নিউমার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় সন্ত্রাসী নাঈম আহমেদ ওরফে টিটনকে। ঘটনার দেড় মাস পরও গ্রেপ্তার হয়নি কেউ।

গত ১২ জুন বেলা পৌনে ২টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াছিন খান পলাশ ওরফে কাইল্যা পলাশ। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এ বছর মে মাস পর্যন্ত ২১ মাসে ঢাকা মহানগরে খুনের মামলা হয়েছে ৫৯৭টি। ডাকাতি ও ছিনতাইয়ের মামলা ৭৭৩টি। আর একই সময়ে কেবল ঢাকাতেই পুলিশের ওপর হামলা হয়েছে ১৪২ বার।

সম্প্রতি এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও সালাহউদ্দিন আহমদও। জানান, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে, ৫ মাসেই গ্রেপ্তার ১৮ হাজার। 

ঢাকা মহানগর পুলিশের তথ্য, রাজধানীতে ১১৭টি পেশাদার অপরাধী দল দাপিয়ে বেড়াচ্ছে। ভাড়াটে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ নানা অপরাধে তাদেরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে প্রভাবশালীরা।

বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ঘটনা ছাড়া সক্রিয় হচ্ছে না পুলিশ। 

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, যারা নিয়ন্ত্রণ বা প্রতিরোধের দায়িত্বে আছেন তাদের মধ্যে কেউ কেউ অপরাধীদের সাথে বা অপরাধ হতে দেওয়া, বিলম্বিত ব্যবস্থা গ্রহণ করা, এসব প্রসঙ্গে কী পরিমাণ যোগসাজশ আছে; সেটাও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। 

গণঅভ্যুত্থানের পর পুলিশ ফের ঘুরে দাঁড়ালেও বাহিনীর পুনর্গঠন ও সক্ষমতার জন্য কার্যকর উদ্যোগ দেখা যায়নি, বলছেন বিশ্লেষক।

সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, অপরাধ পরিস্থিতি বাড়ার পেছনে স্থায়ী কারণগুলো সমাধান না করে আমরা যদি কিছু উপসর্গ সমাধানের চেষ্টা করি; কোনো এলাকার সমস্যা সমাধান করা যাবে না। 

পুলিশ নাম-পরিচয় জানলেও ধরাছোয়ার বাইরেই থেকে যাচ্ছে অধিকাংশ। এ কারণে ভূমিকা উঠেছে বাহিনীর ভূমিকা নিয়ে।

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয়...
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমানের সহধর্মিণী বিশিষ্ট শিল্পউদ‍্যোক্তা ও সমাজসেবক সেলিনা রহমান চৌধুরী আর নেই। রোববার (২৮...
নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে নবজাতক এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল শিশুটির মরদেহ।
মনে হচ্ছিল ব্রাজিল যেন একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে বল মারছে! যেদিকেই শট যায়, সেদিকেই জাপানি ডিফেন্ডার! অনেকে তো মজা করে বলছিলেন, জাপান বুঝি ১১ জন গোলকিপার নিয়েই নেমেছে! প্রথমার্ধ শেষে স্কোরবোর্ড...
তারকাসন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও আলোচনায় উঠে আসে বারবার! সেই বিড়ম্বনায় একাধিকবার পড়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাঁদের বড়ছেলে তৈমুরকে নিয়েও অনুরাগীদের মধ্যে...
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রীর নির্দেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত...
রাজশাহী বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৬ বছরে বিভাগের আট জেলায় ৭৯৪ জনের এইচআইভি শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী জেলাতেই শনাক্ত হয়েছে ১৩৯ জন, যাদের বেশির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর