জাপান ‘অহংকার’ দেখিয়েছে, ব্রাজিল জবাব দিয়েছে মাঠে

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৫২ পিএম

‘ব্রাজিল আর আগের মতো ভয়ংকর দল নয়, ইদানিং ব্রাজিলের নামডাক তেমনটা শোনা যায় না’- ম্যাচের আগের দিন এভাবেই বলেছিলেন জাপান স্ট্রাইকার কেন্টো শিওগাই। কিন্তু ব্রাজিল জবাবটা মুখে দেয়নি। দিয়েছে মাঠের খেলায়। হিউস্টনে ৯০ মিনিট পরে জাপান বুঝেছে, অহংকারী কথাবার্তা বলাটা কত বড় ভুল ছিল!

শিওগাই যখন ব্রাজিলকে নিয়ে ওমন মন্তব্য করেছিলেন, ফুটবল দুনিয়ায় কেউ কেউ সেটা শুনে হেসেছিল, কেউ কেউ এটাকে সাধারণ মন্তব্য ভেবেছিল! কিন্তু ব্রাজিল ছিল চুপচাপ। মার্কিনিওস শুধু এক লাইনে জবাব দিয়েছিলেন, ‘ওরা যত কথা বলবে, আমরা মাঠে তত জোরে খেলব।’

ম্যাচ শুরু হতেই বোঝা গেল, ব্রাজিল জবাব দেওয়ার জন্যই লড়ছে। জাপান অবশ্য শুরুতে টেক্কা দিচ্ছিল। ব্রাজিলের মাথার ওপর চাপ বাড়ছিল। তাতে ভুল পাস, কিছুটা ছন্দহীন শুরু ছিল ব্রাজিলের। এর মধ্যে ২৯ মিনিটে গোল হজম করে বসে ব্রাজিল। জাপান এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ব্রাজিল সমর্থকেরা যেন স্তব্ধ হয়ে গেল। আর একটা প্রশ্নটা ঘুরতে থাকল— ‘ব্রাজিল কি সত্যিই আর আগের ব্রাজিল নেই?’

কিন্তু এই প্রশ্নটাই ব্রাজিলকে জাগিয়ে দিল। দ্বিতয়ার্ধে পুরোপুরি বদলে গেল ব্রাজিল। কৌশল বদলালেন কার্লো আনচেলত্তি। তাতে পিছু হটল জাপান। বাতাসের হাওয়াও বদলে গেল। ৫৬ মিনিটে কাসেমিরোর হেডে সমতায় ফিরল ব্রাজিল। কিন্তু আক্রমণ চালালেও আর গোল হচ্ছে না। নির্ধারিত সময় শেষ। যোগ করা সময়ের খেলা চলছে। সবাই ধরে নিয়েছে, ম্যাচ ড্র।

কিন্তু ব্রাজিলের গল্প কখনো মাঝপথে থামে না। যোগ করা সময়ে রায়ান বল পেয়ে গিমারায়েসকে দিলেন। সেখান থেকে বল গেল মার্তিনেল্লির দিকে। বল রিসিভ করে দ্বিতীয় স্পর্শে জালে পাঠালেন মার্তিনেল্লি। ২-১ গোলে এগিয়ে গেল ব্রাজিল। স্টেডিয়াম ফেটে পড়ল উচ্ছ্বাসে। আর জাপান বুঝে গেল—ব্রাজিলকে কথা দিয়ে ছোট করা যায়, কিন্তু শেষ করা যায় না।

এই ম্যাচে ব্রাজিল শুধু জেতেনি, একটা কথার জবাব দিয়েছে। আর সেই জবাবটা ছিল খুব সোজা—ব্রাজিলকে শুধু কথা দিয়ে হারানো যায় না, ব্রাজিল নেইমার ছাড়াও জিততে জানে।

অবসর নিয়ে অনিশ্চয়তার কথা বলার পাশাপাশি ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকে অতিরিক্ত বলে মনে করেন পারেদেস। এ প্রসঙ্গে আর্জেন্টাইন মিডফিল্ডার বলেছেন, ‘এখন আপিল করা ছাড়া আর কিছু করার নেই। দেখি...
তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে কলকাতা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের সিটের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। এর মূল্য প্রায় ২০ কোটি টাকা।
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর