রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমানের সহধর্মিণী বিশিষ্ট শিল্পউদ্যোক্তা ও সমাজসেবক সেলিনা রহমান চৌধুরী আর নেই। রোববার (২৮ জুন) বিকেল ৫টায় রাজধানীর উত্তরায় অবস্থিত প্রিয়াংকা সিটির নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে সেলিনা রহমান চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি পুত্র সৌরভ রহমান ও এক কন্যা শাতিলা রহমান দিশা–সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সেলিনা রহমান চৌধুরীর প্রয়াণে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করছে।
মরহুমা সেলিনা রহমানের জানাজার নামাজ রোববার বাদ এশা উত্তরার বাওনিয়ায় প্রিয়াংকা রানওয়ে সিটি বাংলোবাড়ীতে অনুষ্ঠিত হয় এবং বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াংকা ওয়েস্টার্ন সিটিতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে রাত সাড়ে ১০টায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। সর্বস্তরের হাজার হাজার মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন এবং রুহের মাগফেরাত কামনায় প্রার্থনায় সামিল হন।



