ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা পাওয়া যায়নি: পুলিশ 

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া ব্যাগে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি। তাই আতঙ্কের কিছু নেই বলে জানান তিনি।

এর আগে আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। মিরপুর-১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগে বোমা সদৃশ বস্তু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ব্যাগটির ভেতরে বোমা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। 

 

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ব্যাগের মধ্যে পাওয়া বস্তুগুলো বোমা নয় বলে জানিয়েছে ঢাকা...
তীব্র গ্যাস সংকটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না চালকেরা। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে...
রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস দমনে গলদঘর্ম আইনশৃঙ্খলা বাহিনী। ৬ মাসে পাঁচ শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার করেও অপরাধ কমছে না। এর বড় কারণ-জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে আসামিরা। এছাড়া...
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানে এক ব্যক্তির ফেলে যাওয়া ট্রাভেল ব্যাগের ভেতরে প্রেসার কুকারে বিশেষ কায়দায় বানানো বোমা পাওয়া গেছে। উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী...
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর জি৯–৫২৬-এ আগত ভারতীয় যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডি, আঞ্চলিক কার্যালয়,...
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র এক গবেষণায় চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে এসেছে। দেশের বাজারে প্রচলিত ৩৪টি প্রধান টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই...
বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন মাছ ব্যবসায়ী, একজন পিকআপ ভ্যানের চালক এবং...
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা এসেছে। গেল ৫ মাসে নেওয়া সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর