মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ব্যাগের মধ্যে পাওয়া বস্তুগুলো বোমা নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ব্যাগের মধ্যে পাওয়া বস্তুগুলো বোমা নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে– এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অপরদিকে, তেজগাঁও থানাধীন এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তুটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।

এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার মধ্যে বোমা সদৃশ বিস্ফোরক পাওয়া যায়। পরে ঘটনাস্থলে বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিট। 

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তীব্র গ্যাস সংকটে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সিএনজি স্টেশনগুলোতে কয়েক ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস পাচ্ছে না চালকেরা। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, কক্সবাজারে এলএনজি টার্মিনালে...
রাজধানীর মোহাম্মদপুরের সন্ত্রাস দমনে গলদঘর্ম আইনশৃঙ্খলা বাহিনী। ৬ মাসে পাঁচ শতাধিক মামলায় কয়েক হাজার গ্রেপ্তার করেও অপরাধ কমছে না। এর বড় কারণ-জামিনে বের হয়ে আবার একই অপরাধে জড়াচ্ছে আসামিরা। এছাড়া...
যুবকদের মাদকের কালো থাবা থেকে বাঁচাতে ফুলবাড়ীয়া সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। শুক্রবার বিকেল ৩টায় আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী...
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আজ সকাল ৬টা ৫৮ মিনিটে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নম্বর জি৯–৫২৬-এ আগত ভারতীয় যাত্রী থামিম আনসারি বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডি, আঞ্চলিক কার্যালয়,...
সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র এক গবেষণায় চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে এসেছে। দেশের বাজারে প্রচলিত ৩৪টি প্রধান টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই...
বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন মাছ ব্যবসায়ী, একজন পিকআপ ভ্যানের চালক এবং...
বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশাপাশি স্থিতিশীলতা এসেছে। গেল ৫ মাসে নেওয়া সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেছেন সার্জিও গোর। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর