রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

২৩তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর একে একে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা। 

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়াপরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধীদলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ ছাড়া ভোট দিচ্ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যরা। বিরোধীদলের নেতা শফিকুর রহমান, বিরোধী দলের উপনেতা আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আখতার হোসেনসহ একে একে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ভোট দিচ্ছেন। 

সংসদ সদস্যরা একে একে ভোট দিচ্ছেন। সংসদ সদস্য সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, নিপুণ রায় চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, আমানউল্লাহ আমানসহ একে একে সংসদ সদস্যরা ব্যালটপেপারে ভোট দেন। সংসদের ঠিক মাঝামাঝি জায়গায় একটি ব্যালটবাক্স রাখা হয়েছে। সেখানে একে একে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরা।

ভোট দেওয়ার পর সরকারদলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং হাত মেলান।

ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি প্রক্রিয়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভবিষ্যতে সংবিধানের...
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ ভবনে প্রবেশ করছেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা (এমপি)। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে অংশ নেবেন সংসদ সদস্যরা।
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকে ঐতিহাসিক বলছেন রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার...
৩৫ বছর পর সরাসরি ভোটে হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য। বিশ্লেষকদের মতে, প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন রাজনীতিতে ইতিবাচক পরির্বতন আনবে। শুক্রবার শপথ নেবেন...
তা কী সেই বিরল অর্জন? সর্বশেষ ১৩৯ বছরে ঘরের মাঠে টেস্টে কখনো হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। সর্বশেষ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ধবলধোলাই করতে পেরেছে ইংল্যান্ড। সেটা ১৮৮৭ সালে। দুই ম্যাচের সেই...
জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মৃতদণ্ড পাওয়াদের ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ডের আসামিদের ২০ হাজার...
ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই আদেশ দেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়া শুরু করেছেন সংসদ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই ভোটাভুটিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর