ফেলে দেওয়া মাছের আঁশ যখন বাড়তি আয়ের উৎস 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পিএম

ফরিদপুরে দিন দিন বাড়ছে মাছের আঁশের চাহিদা। ফেলে দেওয়া এই বর্জ্য এখন অনেকের বাড়তি আয়ের উৎস। বাজার থেকে সংগ্রহ করা আঁশ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বাইরেও, যা ব্যবহার হচ্ছে ওষুধ ও কসমেটিকস শিল্পে। সংশ্লিষ্টদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে মাছের ফেলে দেওয়া আঁশই এখন ব্যবসায়ী ও শ্রমজীবীদের বাড়তি আয়ের উৎস। প্রতিদিন মাছ কাটার পর সংগ্রহ করা এসব আঁশ বিক্রি করে হচ্ছে অতিরিক্ত আয়।

দীর্ঘদিন ধরে বড় মাছের আঁশ সংগ্রহ করে তা শুকিয়ে বিক্রি করছেন সুশান্ত কুমার বিশ্বাস। মাসে প্রায় তিন হাজার কেজি মাছের আঁশ সংগ্রহ করে দেড় টন শুকনো আঁশ বিক্রি করে লাখ টাকার বেশি আয় তার।

সুশান্তকে দেখে এখন বিভিন্ন বাজারে মাছ কাটার কাজে নিয়োজিত নারী-পুরুষরাও সংগ্রহ করছেন আঁশ। যেগুলো শুকিয়ে কেজিপ্রতি ৬০-৭০ টাকায় বিক্রি করছেন। 

এসডিসি কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, ‘ফরিদপুরে মাছের আঁশ সংগ্রহকারীদের সংগঠিত করে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হবে।’

ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান বলেন, ‘এই খাত সংগঠিত হলে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে।’

মাছের ফেলে দেয়া আঁশ প্রক্রিয়াজাত করে ওষুধ ও কসমেটিকস শিল্পের কাঁচামাল হিসেবে পাঠানো হচ্ছে বিদেশেও।

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
প্রায় তিন দশক ধরে অচল রাজশাহী নগরীর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। ফলে বাড়ছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি সিটি...
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।  ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
মায়ের কঠোর পরিশ্রম আর নিজের অধ্যবসায়ে উচ্চশিক্ষা শেষ করেছেন মিশন আচার্য। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশও পেয়েছেন।...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ২৫৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর