গাজীপুরে কারখানার গুদামে আগুন, সোয়া ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শনিবার পৌণে ৩টার দিকে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস ভবনের গুদামে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেগের চালায় মেট্রিক্স গার্মেন্টসের ৭তলা ভবনের ৩য় তলায় গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌। পরে ঢাকা ও আশেপাশের আরও ৭টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় কারখানা ভবনে কাচ ও দেয়াল ভেঙে ভেতরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলে। একপর্যায়ে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সোয়া তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।

কারখানার শ্রমিকেরা জানান, দুপুরে কাজ করার সময় আগুনের ধোঁয়া দেখতে পান তারা। এসময় অনেকেই দৌড়ে ছাদে চলে যান, অন্যরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে শ্রমিকদের নামিয়ে আনেন।

ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। এছাড়া তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, শুরুতে আগুন নেভাতে গিয়ে পানির কিছুটা স্বল্পতা ছিল। পরে আশেপাশের ভবন ও পানিবাহী গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভালো দামের আশায় গতবছরের তুলনায় বগুড়ায় বেড়েছে মরিচের চাষ। কৃষি বিভাগ বলছে, মৌসুমের শুরুতেই ভালো দামে বিক্রি হচ্ছে লাল মরিচ। তবে উৎপাদন খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। 
প্রায় তিন দশক ধরে অচল রাজশাহী নগরীর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। ফলে বাড়ছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি সিটি...
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বিবিএসের তথ্যমতে, বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার প্রায় সাড়ে ১৩ শতাংশ। বিশ্লেষকদের মতে, শিক্ষিত বাড়লেও, কাঙ্ক্ষিত কর্মসংস্থান তৈরি...
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। সে জন্য সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমান আহ্বান জানাচ্ছেন।...
ফরিদপুরে দিন দিন বাড়ছে মাছের আঁশের চাহিদা। ফেলে দেওয়া এই বর্জ্য এখন অনেকের বাড়তি আয়ের উৎস। বাজার থেকে সংগ্রহ করা আঁশ প্রক্রিয়াজাত করে পাঠানো হচ্ছে দেশের বাইরেও, যা ব্যবহার হচ্ছে ওষুধ ও কসমেটিকস...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।  ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর